• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline
দোয়ারাবাজারে কবরস্থানের ওপর ‘আস্তানাঘর’ উচ্ছেদের দাবিতে ক্ষোভ ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন গোয়াইনঘাটে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা সম্পন্ন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান। দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গোয়াইনঘাটে বিএনপি নেতা প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে মসজিদে আইপিএস ও অসুহায় মানুষের মধ্য খাদ্য সামগ্রিক বিতরণ ফতেপুরের ৭নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া: মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় এম গিয়াস রানা

গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় তীব্র ক্ষোভ

জাফলং বুলেটিন ডেক্স / ৬৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ফারুক আহমদের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একজন সাবেক জনপ্রতিনিধির এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে পুরো উপজেলা জুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বার বেশ আয়েশি ভঙ্গিতে মাদক সেবন করছেন। এ সময় তাঁর সাথে আরও কয়েকজনকেও মাদক সেবনের প্রক্রিয়ায় অংশ নিতে দেখা যায়।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, যাঁরা সমাজের অভিভাবক হয়ে মাদক ও অপরাধের বিরুদ্ধে কথা বলবেন, তাঁরাই যদি এভাবে নেশায় বুঁদ হয়ে থাকেন, তবে তরুণ সমাজ বিপথগামী হবে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্ত ফারুক মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বারের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category