• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : / ২২৩ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গত ১৯ জুন (শুক্রবার) বিকাল ৩টায় গোয়াইনঘাট প্রেস ক্লাব হলরুমে সচেতন নাগরিকদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে করণীয় বিষয়ে মতবিনিময় করেন। সভায় উপস্থিত বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম “মাদকবিরোধী ঐক্য পরিষদ” নির্ধারণ করা হয়। একই সঙ্গে “মাদককে রুখে দাও, ভবিষ্যৎকে বাঁচাও” স্লোগান গ্রহণ করা হয় এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য চূড়ান্ত করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় যে, সংগঠনের পরবর্তী ও প্রাথমিক ধাপের চূড়ান্ত কর্মসূচি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে একটি ৭ সদস্যবিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন— ফাহিম মোনায়েম, হাফিজ এহসান উল্লাহ, সাকিব আহমদ, আব্দুর রহমান, মাহফুজ আহমদ, শামসুল ইসলাম ও উসমান গনি।
সভায় বক্তারা গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে প্রশাসনের সহযোগিতায় কার্যকর কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category