• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলার কাউন্সিল সম্পন্ন মো: আবু সুফিয়ান রুহেল সভাপতি, মো: জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান গোয়াইনঘাট উপজেলায় এফআইভিডিবি গ্রীন ইভ্যুলেশন প্রকল্পের ভিশনিং এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে তিন শতাধিক খেটে খাওয়া শ্রমিকের পাশে দাঁড়ালেন কাওছার! গোয়াইনঘাটে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে উৎসব মুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত দোয়ারাবাজারে নেশার টাকার জন্য মাকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতকে মাদ’কবি’রোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক / ১১৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদন :
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) কলিম উদ্দিন আহমেদ মিলন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, বিএনপি নেতা ও ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফসার উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান সজিব এবং উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘মাদকের ভয়াবহতা এবং এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

তিনি আরো বলেন, ‘সকলের সহযোগিতায় ছাতক শহর, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়াবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও প্রচারণা কর্মসূচি পরিচালনা করা হবে। প্রথম পর্যায়ে এ কর্মসূচি ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু করা হবে।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী গীতা পাঠ করেন।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার ফজলুল করিম বকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category