• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে নতুন সম্ভাবনার দ্বার খুলল এ.এম গোয়াইনঘাট এগ্রো ফার্ম, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু! গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন গোয়াইনঘাটে ১নং রুস্তমপুরের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলামের উন্নয়নের অঙ্গীকার গোয়াইনঘাটে নি*হ*ত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, আ*সা*মিদের দ্রুত গ্রে*প্তারের নির্দেশ বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদকে স্থান পেলেন সাংবাদিক একে আজাদ ৮নং তোয়াকুল ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউদ্দিন

দোয়ারাবাজারে কবরস্থানের ওপর ‘আস্তানাঘর’ উচ্ছেদের দাবিতে ক্ষোভ

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি / ৩২০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে মসজিদের সম্পত্তিতে থাকা কবরস্থানের ওপর সম্প্রতি গড়ে তোলা একটি ‘আস্তানাঘর’ আইনি প্রক্রিয়ায় উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাজিতপুর গ্রাম ও শ্যামলবাজার (বান্দেরবাজার) এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে দোয়ারাবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
(১৫ জুন সোমবার) সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে মাওলানা কামাল উদ্দিন বলেন, বাজিতপুর গ্রামের মসজিদের সম্পত্তিতে দীর্ঘদিন ধরে একটি কবরস্থান রয়েছে, যা পাকা ও কাঁচা দুই রাস্তার মাঝখানে বেতঝোপের ভেতরে অবস্থিত। স্থানটি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের পথের পাশে বলে দাবি করা হয়।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত জাতীয় নির্বাচনের প্রাক্কালে স্থানীয় গয়াছ মিয়া নামের এক ব্যক্তি ওই স্থানে আস্তানাঘর নির্মাণ শুরু করেন। বাধা দিলে তিনি উল্টো প্রাণনাশের হুমকি দেন এবং নিষেধ উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এলাকাবাসীর আরও অভিযোগ, ওই ব্যক্তি দিন-রাত ঘাট, বাজার ও রাস্তায় ধারালো দেশীয় অস্ত্র বহন করেন এবং তাঁকে ঘিরে মাদক কারবার, জুয়াসহ নানা সমাজবিরোধী তৎপরতা গড়ে ওঠার আশঙ্কা রয়েছে। সম্মেলনে দাবি করা হয়, ভয়ে স্কুল-মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থীরা ওই পথ এড়িয়ে চলে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা-সংক্রান্ত অভিযোগও তুলে ধরা হয়; এ তথ্য থানার রেকর্ডে আছে বলে বক্তারা দাবি করেন।
বক্তারা বলেন, পুরো এলাকা আতঙ্কগ্রস্ত। তাঁরা আইনি প্রক্রিয়ায় আস্তানা উচ্ছেদ করে মসজিদের সম্পত্তি উদ্ধার, পবিত্র কবরস্থানের হেফাজত এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে। আবেদনের অনুলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনী ক্যাম্পেও পাঠানো হয়েছে বলে জানানো হয়।
অভিযুক্ত গয়াছ মিয়ার কাছে এসবের সত্যতা জানতে (01717298825) তার ব্যক্তিগত মোবাইলে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেছেন, এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত দেওয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category