• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে নতুন সম্ভাবনার দ্বার খুলল এ.এম গোয়াইনঘাট এগ্রো ফার্ম, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু! গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন গোয়াইনঘাটে ১নং রুস্তমপুরের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলামের উন্নয়নের অঙ্গীকার গোয়াইনঘাটে নি*হ*ত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, আ*সা*মিদের দ্রুত গ্রে*প্তারের নির্দেশ বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদকে স্থান পেলেন সাংবাদিক একে আজাদ ৮নং তোয়াকুল ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউদ্দিন

গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ‘নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুসাগের সভাপতি রুবেল আহমদ (রাহী)। সংগঠনের সেক্রেটারি ফখরুজ্জামান ফলিক এবং সাংগঠনিক সম্পাদক তাহেরা আফরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সাবেক মহাপরিচালক ও ঢাকা কর অঞ্চল–০৮-এর কর কমিশনার জনাব মোহাম্মদ আবদুর রকিব।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুর রকিব বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাটের শিক্ষার্থীরা এলাকার আলো ও ভবিষ্যৎ। মেধা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষাজীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের পাশাপাশি নিজ এলাকার মানোন্নয়নেও নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আইপিই বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আব্দুছ ছামাদ এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুল হক, সোনালী ব্যাংক পিএলসির শাবিপ্রবি শাখার ম্যানেজার ফারুক আহমদ, এনবিআরের রাজস্ব কর্মকর্তা তমাল কান্ত দে, পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, ইউল্যাবের সহকারী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ইনস্ট্রাক্টর কামরান আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক সিরাজ উদ্দিন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মহিউদ্দিন আরিফ, সহকারী কমিশনার আব্দুর রউফ কাজল, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ এবং পুসাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সদর উদ্দিন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংগঠনের বিশেষ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পুসাগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category