• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি : / ৩০১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা, অনুশীলন,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ‘ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি উদ্বুদ্ধকরণ সভা, প্রশিক্ষণ, ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

২৪ জুন বুধবার সকালে বিদ্যালয় হল রুমে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে দেড় শতাধিক শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা ও অনুশীলন এবং সানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে ক্যাম্পেইন করা হয়। প্রশিক্ষণ ও ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় এবং পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,দশগাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন। সভার মূল উদ্দেশ্য কমিউনিটির স্বাস্থ্যঝুঁকি কমানো এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা। আর্সেনিকমুক্ত ও বিশুদ্ধ পানির উৎস সংরক্ষণ এবং ব্যবহারের প্রয়োজনীয়তা। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা। যা স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দল গঠন করে সচেতনতা ছড়িয়ে দেওয়ারই অংশ। সচেতনতা ও অনুশীলন বিষয়ে আলোচনা করেন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট ওয়াশ ফ্যাসিলিটেটর আফজল হোসেন, ওয়াশ ফ্যাসিলিটেটর

মাসুমা আক্তার। উপস্থিত ছিলেন,গ্রামের মুরুব্বী মজর আলী, ৪ নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দীন
সাবেক মেম্বার আফতাব আলী,পরিচালনা কমিটির কোষাধক্ষ শফিকুর রহমান,সদস্য আমির উদ্দিন,বিলাল উদ্দিন, সদস্য হারুন আহমদ,শিক্ষার্থীদের অভিভাবক সহ যুবক ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category