• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

গোয়াইনঘাটে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে উৎসব মুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি : / ২০৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্ডেনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসব উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন ও আনারসের মতো পুষ্টিগুণসমৃদ্ধ দেশীয় ফলের সমাহার ঘটে এবং বিভিন্ন সুস্বাদু ও টাটকা মৌসুমি ফল সাজানো হয়।
আজ ১৫ জুলাই বুধবার দুপুরে দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক ও রোটারিয়ান এম এ রহিমের সৌজন্যে শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং পুষ্টিকর খাবার গ্রহণে সচেতন করতে ফল উৎসব অনুষ্ঠান উদযাপন করা হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দ,শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দঘন উপস্থিতি ও নানা পরিবেশনায় ফল উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয় এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের ফলের বর্ণিল সমাহার দর্শনার্থীদের আকৃষ্ট করে।
বেলা ১ টায় প্রত্যাশা কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। । আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হক। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন,সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জিত চন্দ্র দাস,নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন। দশগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন,সালুটিকর ভূমি সহকারী কর্মকর্তা মনজুর আতহার,ওয়াল্ড ভিশন গোয়াইনঘাটের জুনিয়র প্রোগ্রাম অফিসার রকি পালমা। এছাড়া বক্তব্য রাখেন,সাবেক ওয়ার্ড মেম্বার আফতাব আলী,কোষাধক্ষ্য শফিকুর রহমান,সদস্য আমির উদ্দিন,বিলাল আহমদ ও হারুন আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রত্যাশা কিন্ডারগার্টেনের শিক্ষক শরীফ আহমদ ও শিক্ষিকা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category