• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলার কাউন্সিল সম্পন্ন মো: আবু সুফিয়ান রুহেল সভাপতি, মো: জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান গোয়াইনঘাট উপজেলায় এফআইভিডিবি গ্রীন ইভ্যুলেশন প্রকল্পের ভিশনিং এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে তিন শতাধিক খেটে খাওয়া শ্রমিকের পাশে দাঁড়ালেন কাওছার! গোয়াইনঘাটে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে উৎসব মুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত দোয়ারাবাজারে নেশার টাকার জন্য মাকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি : / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের এক বিশেষ অভিযানে মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে পাচারকারীদের হাত থেকে ২ জন ভিকটিমকে (১ জন নারী ও ১ জন পুরুষ) উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের আজ (০৭ জুলাই, ২০২৬) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক-এর দিক-নির্দেশনায় এএসআই (নিরস্ত্র) মিঠু চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ‘৯৯৯’ জাতীয় জরুরি সেবা নম্বর থেকে প্রাপ্ত একটি কলের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, গোয়াইনঘাট থানাধীন ০৩নং পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বাজারের উত্তর পাশে জনৈক নাসিম উদ্দিন ভূট্টোর বসতঘরে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক আটকে রেখে মানব পাচারের চেষ্টা চলছে। ​সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে এবং পাচারকারীদের কবল থেকে ২ জন ভিকটিমকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন:
১. সুমাইয়া আক্তার (১৮), স্বামী- মোঃ স্বপন মিয়া, সাং- রতারগাঁও, ২. আয়াত উল্লাহ (১৯), পিতা- জয়নাল আবেদীন, সাং- কাপনা, উভয় থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ। ​অভিযানকালে ঘটনাস্থল থেকে মানব পাচারের সাথে জড়িত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ রুয়েল আহমদ (২২), পিতা- আখলিস, মাতা- আমন বেগম, সাং- হিংগাজীয়া দক্ষিণ পাড়া, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, ২. তাহমিনা আক্তার (৩০), স্বামী- নাছিম উদ্দিন ভূট্টো, সাং- নলজুড়ী, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট। ​এ ঘটনায় ভিকটিম সুমাইয়া আক্তারের স্বামী মোঃ স্বপন মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬-এর ৬(২)/৭ ধারায় গোয়াইনঘাট থানার মামলা নং-১২(৭)২৬ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category