• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১১নং মধ্য জাফলং ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি গোয়াইনঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি : / ৪০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের কাপাউরা বাইতুন নূর জামে মসজিদের উন্নয়নকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বাদ জুম্মা মধ্য জাফলং ইউপির কাপাউরা বাইতুন নূর জামে মসজিদের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে মসজিদের বৈদ্যুতিক কাজের প্রয়োজনীয় বিদ্যুৎ সামগ্রী মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে প্রদান করা হয়েছে।
কাপাউরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও মাওলানা তোফায়েল আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপাউরা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মস্তফা, ক্যাশিয়ার বাবুল আহমেদ, সদস্য রিয়াজ,ফজলুল করিম,মমিনুল, রহিম, রমজান,খলিল, রফিকুল ইসলাম,সালাম দারোগা,মনির,ফয়জুল, হাশেম।
বক্তারা মোস্তাফিজুর রহমান কাওছারের এমন মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখলে মধ্য জাফলংয়ের সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি আরও শক্তিশালী হবে।
স্থানীয়দের মতে, মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় মোস্তাফিজুর রহমান কাওছারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন—যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category