প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে।
রবিবার ৬ সেপ্টেম্বর দিনব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচি হিসেবে ইউনিয়নের নওয়াগাঁও, বহর ও নন্দিরগাঁও সহ ৩ টি মাদ্রাসায় পৃথক পৃথক সময়ে বৃক্ষর্পণ কর্মসূচি করা হয়।ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিপুলসংখ্যক গাছের চারা রোপণ ও বিতরণ করেন পরিষদের নেতৃবৃন্দ।
নওয়াগাঁও মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, নন্দিরগাঁও মাদ্রাসায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ ওসমান গনি ও বহর মাদ্রাসায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন আহমেদ
বিশেষ অতিথি ছিলেন, প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সভাপতি এম এ সামাদ,ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,মাস্টার নজরুল ইসলাম। সহ-সভাপতি জমির উদ্দিন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কামাল উদ্দিন আহমেদ , সাধারণ সম্পাদক জয়নুদ্দীন বাচ্চু, সহ সাধারণ সম্পাদক মো: বশির উদদীন সাবেক মেম্বার আজির উদদীন, সালুটিকর বাজারের ব্যবসায়ী আজির উদদীন ।
উপস্থিত ছিলেন,প্রবাসী রাসেল আহমদ শরীফ, মাসুক আহমদ ও সাজু আহমদ।
বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক ওয়ার্ড সদস্য শামীম আহমদ এর পরিচালনায় পৃথক পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহর মাদানীয়া মাদ্রাসার সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নওয়াগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ ও নন্দিরগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী।
বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ আগামীতেও ইউনিয়নব্যাপী অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।