• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১১নং মধ্য জাফলং ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি গোয়াইনঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি : / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে নন্দিরগাঁও ইউনিয়নের সহযোগিতায় ও ইউপির দশটি ব্রিক ফিল্ডের অর্থায়নে ফলজ বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ করা হয়। দুপুরে ইউনিয়নের কচুয়ারপার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কচুয়ারপার ছাত্র পরিষদের বাস্তবায়নে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী,উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদ,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, ওয়ার্ড সদস্য মতিউর রহমান, শিক্ষানুরাগী ও সমাজসেবী মহি উদ্দিন মহি, ওয়ার্ড সদস্য আজির উদ্দিন, আলিম উদ্দিন, আব্দুল মতিন, শিক্ষক ছাত্র ছাত্রী ও এলাকার মুরব্বিয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category