সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ থেকে মুন্সিবাজার পর্যন্ত সড়কটি প্রায় তিন মাস ধরে একটি ভাঙনের কারণে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দীর্ঘদিন ধরে এ পথে চলাচলকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টায় ক্ষতিগ্রস্ত সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন ৮নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ উদীয়মান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জয়নুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং সড়কটির বর্তমান পরিস্থিতি ও জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন।
জয়নুল ইসলাম বলেন, “আমার কাছে রাজনীতি কোনো পদ-পদবির বিষয় নয়; রাজনীতি হলো মানুষের খেদমত করার একটি সুযোগ এবং জনগণের দায়িত্ব একটি আমানত।”
তিনি আরও বলেন, “মানুষের এই দুর্ভোগে নীরব না থেকে, ইনশাআল্লাহ আমার নিজস্ব তৌফিক ও সামর্থ্য অনুযায়ী সাময়িকভাবে রাস্তাটি যান চলাচলের উপযোগী করার ব্যবস্থা করবো।”
তিনি বলেন, আল্লাহ তায়ালা যেন তাকে মানুষের পাশে থাকার, মানুষের খেদমত করার এবং জনগণের আমানত যথাযথভাবে রক্ষা করার তৌফিক দান করেন।
এ সময় তিনি আরও বলেন, “ভোটের সময় নয়—মানুষের প্রয়োজনের সময় পাশে থাকাই আমার অঙ্গীকার।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙনের কারণে যান চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।