• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১১নং মধ্য জাফলং ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি গোয়াইনঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

গোয়াইনঘাট প্রতিনিধি : / ৪০ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে টানা ৪ দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন।
এ বিষয়ে একই ইউনিয়নের বীরকুলি গ্রামের বাসিন্দা মেয়ের বাবা মনির উদ্দীন বাদী হয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামের সিরাজ উদ্দিন এর ছেলে ওমান প্রবাসী দেলোয়ার (২২) যুবকের সঙ্গে ভুক্তভোগী ওই তরুণীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এরপর নিয়মিত কথাবার্তা চলতে থাকে এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্কে প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নানাভাবে প্রলুব্ধ করে। দেশে এসে প্রেমিকাকে নিয়ে কয়দিন ঘুরাঘুরি করে।কিন্তু সম্প্রতি তরুণী জানতে পপারে তার প্রেমিক দেলোয়ার অন্যত্র বিয়ে করা প্রস্তুতি নিচ্ছে। সে মোবাইল ফোন বন্ধ করে তরুণীর সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
প্রতারণার শিকার বুঝতে পেরে এবং কোনো উপায় না দেখে বাধ্য হয়ে গত ৪ দিন আগে ওই তরুণী সরাসরি প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন।
কান্নাজড়িত কণ্ঠে অনশনরত ওই তরুণী বলেন, “মোবাইল ফোনের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল এবং পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছে। এখন সে আমাকে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমার দাবি মানা না হলে আমি এখানেই আত্মহত্যার পথ বেছে নেব।”
এদিকে, প্রেমিকা বাড়িতে আসার খবর পেয়ে অভিযুক্ত প্রেমিক যুবক বাড়ি থেকে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। ছেলের পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো সমাধান দিতে পারছেন না, উল্টো তারা তরুণীকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয় তোয়াকুল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য লোকমান জানান, “মেয়েটি গত ৪ দিন ধরে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান করছে। আমরা ছেলে ও মেয়ে উভয় পক্ষের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি। তবে ছেলে পলাতক থাকায় এখনো কোনো চূড়ান্ত সুরাহা করা সম্ভব হয়নি। মেয়েটিকে আমরা ছেলের বাবা-মায়ের কাছে রেখে ছেলেকে খুজে বাহির করে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্য বলে দিয়েছি।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জিৎ চন্দ্র দাস জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত কেন্দ্রের এস আই সারওয়ার কে দায়িত্ব দিয়েছি,সে বিষয়টি তদন্ত করে দেখবে।
বর্তমানে ওই তরুণীর এমন অনড় অবস্থানের কারণে এলাকায় নানা জল্পনা-কল্পনা ও আলোচনা চলছে। বিষয়টির সুষ্ঠু সমাধান কী হয়, সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category