• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১১নং মধ্য জাফলং ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি গোয়াইনঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

গোয়াইনঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

গোয়াইনঘাট প্রতিনিধি : / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি গোয়াইনঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক জসীমউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদ আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র‌্যালিতে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় গোয়াইনঘাটের রাজপথে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র‌্যালি শেষে দলীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category