• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ইশতিয়াক আহমদ সিদ্দিকীকে সংবর্ধনা, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জননেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে পরিষদের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ আগস্ট) রাত ১০টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রাজবাড়ি রেস্টুরেন্টের দ্বিতীয় তলার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানীর পরিচালনায় সভায় পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা ইমাম-মুয়াজ্জিনদের বিভিন্ন সমস্যা, কল্যাণ ও অধিকারসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সিলেট নগরীর উন্নয়ন, জনকল্যাণ ও ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

সভায় ইশতিয়াক আহমদ সিদ্দিকী ইমাম-মুয়াজ্জিনদের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে শোনেন এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category