সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের সামাজিক সম্প্রীতির প্রবাসী সংগঠন পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদের পক্ষ থেকে মসজিদের নির্মাণ কাজের জন্য নগদ এক লক্ষ এক হাজার টাকা সহযোগীতা প্রদান করা হয়েছে।
শুক্রবার ৩১ জুলাই বাদ জুম্মা পন্নগ্রাম পশ্চিমপার জামে মসজিদের নির্মাণকাজের উন্নয়নের জন্য আনুষ্ঠানিকভাবে নগদ টাকা প্রদান করা হয়।
তরুণ উদিয়মান সমাজকর্মি মাহমুদুল হাসান চৌধুরীর পরিচালনায় দেশীয় সমন্বয় কমিটির সভাপতি তাজ উদ্দীনে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম বলেন,গোয়াইনঘাটে সাম্প্রদায়িক সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা এবং সামাজিক ঐক্য বজায় রাখার একটি পরিচিত সামাজিক প্রবাসী সংগঠন পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদ। সমাজে শান্তি রক্ষা ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মিলবন্ধন তৈরিতে ও অসহায়দের সহায়তা প্রদানসহ মানব কল্যাণে এই সংগঠনটি কাজ করে। তিনি বলেন, প্রবাসীরা শুধু নিজের বা পরিবারের সুখের কথাই ভাবেন না, দেশের অর্থনীতি, সমাজ ও সাধারণ মানুষের কল্যাণের কথাও গভীরভাবে চিন্তা করেন। তারা দূর প্রবাসে থেকেও দেশের মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। তার একটি জলন্ত উদাহরণ পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদ। তিনি এই প্রবাসী সংগঠনের উত্তরোত্তর সফলতা সমৃদ্ধি এবং সকলের মাঝে দীর্ঘস্থায়ী ঐক্য ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। আরো বক্তব্য রাখেন,দেশীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র দাস বাদল, সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান,কোষাধক্ষ্য মাওলানা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বিয়ান ও যুবকবৃন্দ। পরিশেষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সফলতা সুস্থতা ও সকল মোর্দেগানের রুহের মাগফেরাত কামনা করে মহান রবের কাছে কায়মনোবাক্যে দোয়া করা হয়।