• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলার কাউন্সিল সম্পন্ন মো: আবু সুফিয়ান রুহেল সভাপতি, মো: জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান গোয়াইনঘাট উপজেলায় এফআইভিডিবি গ্রীন ইভ্যুলেশন প্রকল্পের ভিশনিং এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে তিন শতাধিক খেটে খাওয়া শ্রমিকের পাশে দাঁড়ালেন কাওছার! গোয়াইনঘাটে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে উৎসব মুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত দোয়ারাবাজারে নেশার টাকার জন্য মাকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

গোয়াইনঘাটে তিন শতাধিক খেটে খাওয়া শ্রমিকের পাশে দাঁড়ালেন কাওছার!

গোয়াইনঘাট প্রতিনিধি : / ৪৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের গতর খেঁটে খাওয়া তিন শতাধিক শ্রমিকদের উপহার সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার। 
গতকাল শুক্রবার ১৭ জুলাই বিকেলে ইউনিয়ন যুব জমিয়তের উদ্যোগে ও আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তাদের কাজ করার সামগ্রী বালতি উপহার প্রদান করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী।
ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ছমীর উদ্দিন ও ইউনিয়ন যুব জমিয়তের আহ্বায়ক মুফতি মাওলানা ইসমাইল আলীর যৌথ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ তাজুল ইসলাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।
যুব জমিয়ত গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ এহসান উল্লাহর সঞ্চালনায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ও ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলাম এবং যুব জমিয়তের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category