• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

গোয়াইনঘাটে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় উৎসাহিত করতে যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমেদের অর্থায়নে টেবিল উপহার।

গোয়াইনঘাট প্রতিনিধি : / ১৭৪ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলমনগর মোহাম্মাদিয়া ইসলামিয়া একাডেমী এন্ড মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের কে মুস্তাফিজুর রহমান কাওছার আহমদের পক্ষ থেকে পড়ার টেবিল উপহার প্রদান করা হয়েছে। ১১জুলাই শনিবার দুপুরে মাদ্রাসার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী ও মনোযোগী করতে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি বিএনপি নেতা ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মুস্তাফিজুর রহমান কাওছার আহমদের অর্থায়নে এসব টেবিল উপহার প্রদান করা হয়।
পরগানার বিশিষ্ট মুরব্বি জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক কাউসার আহমদ জাফলংগীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি
আলহাজ্ব সিরাজ উদ্দিন।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সাইফুল ইসলাম আল হাবিবী। বিশেষ অতিথি ছিলেন,সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, গোয়াইনঘাট উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক ডাঃ তাজ উদ্দীন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আল আমিন,ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি সুরুজ আলী, মিলন মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন,মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে টেবিল উপহার দেওয়া একটি চমৎকার ও কল্যাণকর উদ্যোগ। মেঝেতে বসে পড়ার কারণে শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। তারা বলেন কাওছার আহমদের এই উপহার দুনিয়া ও আখেরাতে তার ও পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে। পরিশেষে দেশ ও প্রবাসে বসবাসকারী সকলের জন্য মঙ্গল কামনায় ও সকল মুমিন মুমিনাত মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category