“মানবতার সেবায় আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছারের উদ্যোগে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষকদের সম্মাননা উপহার প্রদান করা হয়েছে।
সোমবার, ২৯ জুন সকাল ১১ টায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ডা. মো. তাজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,অবিভক্ত ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভূঁইয়া বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন,সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খান,বিদ্যালয়ের সভাপতি হোসেন আহমদ
হোসেন আহমদ,প্রধান শিক্ষিকা কাজী কোহিনুর আক্তার,ডাক্তার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাস্টার মুকলেছুর রহমান, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ,ইন্ডিয়ান বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আহমেদ, সিনিয়র সহকারী শিক্ষক হাফেজ হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন (ঢাকা সেন্ট্রাল রিজিওনাল ব্রাঞ্চ)-এর সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক এবং ভিত্রিখেল হাওর তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তোফায়েল আহমদ।
এই মানবিক উদ্যোগের অর্থায়নে করেন যুক্তরাজ্য প্রবাসী এবং সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান কাওছার।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহ প্রদান এবং শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা উপহার প্রদান করা হয়, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।