• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

দোয়ারাবাজারে স্ত্রীর বিরু’দ্ধে টাকা আ’ত্মসাৎ ও প্র’তারণার অভি’যোগ সৌদি প্রবাসীর।

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক সৌদিপ্রবাসী তাঁর স্ত্রীর বিরুদ্ধে পাঠানো টাকা আত্মসাৎ, প্রতারণা ও সংসার ভাঙার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে জমি কিনে না দেওয়ায় ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷৷ (২৪ জুন বুধবার ) অভিযোগকারী ও প্রবাসীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার টেংরাটিলা গ্রামের মৃত কেরামত আলীর পুত্র আলম মিয়া প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে রুজিনা বেগমকে বিয়ে করেন। তাঁদের সংসারে ১৬ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। গত ছয় সাত বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন আলম মিয়া। অভিযোগে বলা হয়, দেশে থাকতেও আলম মিয়ার স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রবাসে যাওয়ার পর তিনি স্ত্রীকে চাকরিতে যেতে নিষেধ করলে পারিবারিক দ্বন্দ্বের সূত্রপাত হয়। প্রবাস থেকে আলম মিয়া উপার্জিত অর্থ স্ত্রীর কাছেই পাঠাতেন। অভিযোগকারী পক্ষের দাবি, স্ত্রী সেই টাকা আত্মসাৎ করে সংসার ছেড়ে ঢাকায় একটি পোশাক কারখানায় চলে যান। পৃথক একটি লিখিত অভিযোগে টেংরাটিলা গ্রামের বাসিন্দা ও নিজেকে কৃষিজীবী হিসেবে উল্লেখকারী মো. আব্দুল করিম (৫০) জানান, তাঁর সৌদিপ্রবাসী ভাই দেশে থাকা এক আত্মীয় দম্পতির কাছে জমি কিনে দেওয়া ও বন্ধক রাখার প্রতিশ্রুতিতে পর্যায়ক্রমে বড় অঙ্কের টাকা পাঠান। ২০২০ সালের জুন থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব টাকা পাঠানো হয়। এর মধ্যে আংশিক জমি একটি অনিবন্ধিত (আন-রেজিস্ট্রি) দলিলের মাধ্যমে কেনা হলেও বাকি টাকার বিপরীতে কোনো জমি বুঝিয়ে দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। অভিযোগে আরও বলা হয়, পাওনা টাকা ও দলিল ফেরত চাইলে অভিযুক্তরা তা অস্বীকার করেন এবং অভিযোগকারীসহ সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেন। সর্বশেষ চলতি বছরের ৩ জুন অভিযুক্ত পক্ষের লোকজন অভিযোগকারীর নির্মাণাধীন একটি টিনের ঘরে ঢুকে দা ও লোহার রড দিয়ে ভাঙচুর চালান বলে দাবি করা হয়েছে, এতে আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়। অভিযোগকারীর ভাষ্য, একই বিষয়ে এর আগে তিনি দোয়ারাবাজার আমলি আদালতে একটি মামলা (সিআর মামলা নম্বর ১১৮/২০২০) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category