• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

প্রতীতি’ ও গোয়াইনঘাট সরকারি কলেজের জয়জয়কার: জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

​গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১৭ জুন ২০২৬, বুধবার সকাল ১১ ঘটিকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে গোয়াইনঘাট উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের পুরো আয়োজনে গোয়াইনঘাট সরকারি কলেজের ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’ এবং কলেজের শিক্ষার্থীদের অভাবনীয় জয়জয়কার ও শ্রেষ্ঠত্ব ছিল প্রধান আকর্ষণ।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: জাকারিয়া হোসেন (৪০তম বিসিএস, প্রশাসন)। গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্ত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
​এবারের প্রতিযোগিতায় গোয়াইনঘাট উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে গোয়াইনঘাট সরকারি কলেজ। এছাড়া ব্যক্তিগত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মোহাম্মদ হাবিবুর রহমান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শমশীর চৌধুরী, শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার মোহাম্মদ আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ রোভার শামসুল ইসলাম এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী (উচ্চ মাধ্যমিক) হিসেবে লুৎফা তানজুম সেতু পুরস্কার গ্রহণ করেন।
​পুরস্কারের মঞ্চে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছে ‘প্রতীতি’ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের একঝাঁক কৃতি শিক্ষার্থী। বিভিন্ন ইভেন্টে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরস্কার লুফে নিয়েছেন সংগঠনের শামসুল ইসলাম নয়ন, নূরেন ফাইজা নওরিন, সাদিয়া মরিয়ম ঐশী, রমিজ উদ্দিন, ওবায়দুল হক, সাকিব আহমেদ ও যোহরা সুলতানা সাকি।
​অনুষ্ঠান শেষে বিজয়ী সকলকে ‘প্রতীতি’ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একযোগে এতগুলো সাফল্য পাওয়ায় পুরো উপজেলা জুড়ে প্রশংসায় ভাসছে গোয়াইনঘাট সরকারি কলেজ ও প্রতীতি পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category