• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১১নং মধ্য জাফলং ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি গোয়াইনঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সড়ক দূর্ঘটনায় ছাতক সরকারি হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত নিহা জান্নাত ফাতেমা হাসপাতালে ভর্তি।দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে হাইস্কুলের শিক্ষক- শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

(১৬ জুন মঙ্গলবার) দুপুরে ছাতক সরকারি হাই স্কুলের সামনে মানববন্ধনে হাই স্কুলের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।

ছাতক সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক জিবেশ চক্রবর্তী,আবুল কালাম,সুব্রত দাস,লায়লা আঞ্জুমান আরা,তন্ময় চৌধুরী তপু,১০ ম শ্রেণীর শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পৃহা,দেবযানী রায়,সুজন বর্মন স্নেহ।

শিক্ষার্থীদের সাথে ঐক্যমত পোষণ করে বক্তব্য রাখেন, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহবায়ক রিয়াজ আহমদ রাজু, যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর হাজি ছালেক মিয়া, সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন,ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু,ঐক্যব্দ্ধ ছাতকের প্রতিষ্ঠাতা সদস্য আইন জীবী সানী দাস।

মানববন্ধনে ব্যাবসায়ী মো.আমির জাহান, যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন,মো.রুমন আহমদ,জিয়াদ আহমদ, আশরাফুল হক খেলন,জয়নাল আবেদীন রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি ও ছাতকের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাতক শহরে নিরাপদ চলাচল,ফুটপাত দখল মুক্ত এবং অপ্রাপ্ত বয়স্ক,নেশাগ্রস্হ অটো চালকদের হাত থেকে কোমলমতি শিক্ষার্থী,শিশু,পথচারী ও ব্যাবসায়ী সহ সাধারণ মানুষদের নিরাপত্তার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন’র সাথে এক মতবিনিময় করেন তার কার্যালয়ে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন’র পক্ষ থেকে তাৎক্ষণিক পাচঁ হাজার টাকা প্রধান করা হয়েছে। আগামী ২০ জুন ছাতক সচেতন নাগরিকদের সাথে এক আলোচনা সভার আহব্বান করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category