• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
দোয়ারাবাজারে কবরস্থানের ওপর ‘আস্তানাঘর’ উচ্ছেদের দাবিতে ক্ষোভ ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন গোয়াইনঘাটে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা সম্পন্ন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান। দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গোয়াইনঘাটে বিএনপি নেতা প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে মসজিদে আইপিএস ও অসুহায় মানুষের মধ্য খাদ্য সামগ্রিক বিতরণ ফতেপুরের ৭নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া: মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় এম গিয়াস রানা

দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

​দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: / ৫৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মোঃ আলী হোসেনকে (২৮) গ্রেফতার করেছে। শনিবার (১৩ জুন শনিবার) দুপুরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামে এই ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিশুটি তার সহপাঠীদের সাথে একই গ্রামের মোঃ আলী হোসেনের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ভেজা কাপড় বদলানোর জন্য শিশুটি আলী হোসেনের রান্নাঘরে প্রবেশ করে। ওই সময় আলী হোসেনের স্ত্রী তার সন্তানকে নিয়ে আসার জন্য স্থানীয় একটি মাদ্রাসায় গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার এই সুযোগে লম্পট আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার শোয়ার কক্ষে ডেকে নিয়ে যায় এবং ঘরের দরজা বন্ধ করে তার ওপর জোরপূর্বক পাশবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে।

​পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে দ্রুত দোয়ারাবাজার থানায় হাজির হয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পাওয়ামাত্রই দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের নির্দেশে এসআই তানজির আহমেদ একদল পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের চৌকস তৎপরতায় এলাকা ছেড়ে পালানোর আগেই অভিযুক্ত ধর্ষক আলী হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামি আলী হোসেন কিরনপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের পুত্র।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিকে গ্রেফতার করেছে। ভিকটিমের আইনি সুরক্ষা ও ডাক্তারি পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে এই ঘটনার পর কিরনপাড়া এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ধর্ষক আলী হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category