• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে নতুন সম্ভাবনার দ্বার খুলল এ.এম গোয়াইনঘাট এগ্রো ফার্ম, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু! গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন গোয়াইনঘাটে ১নং রুস্তমপুরের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলামের উন্নয়নের অঙ্গীকার গোয়াইনঘাটে নি*হ*ত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, আ*সা*মিদের দ্রুত গ্রে*প্তারের নির্দেশ বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদকে স্থান পেলেন সাংবাদিক একে আজাদ ৮নং তোয়াকুল ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউদ্দিন

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমা গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন ছাত্র ও যুব সমাজ, গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট বাজার কমিটির সেক্রেটারি হাফিজুর রহমান বাবুল, বৈষম্যবিরোধী আন্দোলনের তরুণ ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন, ইত্তেহাদ একাডেমির পরিচালক সুলতান মাহমুদসহ এলাকার যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মানববন্ধন থেকে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সকল ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং প্রশাসনের জবাবদিহি ও জননিরাপত্তায় কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

প্রথম দাবিতে গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে নিয়মিত টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

দ্বিতীয় দাবিতে সকল ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

তৃতীয় দাবিতে গোয়াইনঘাটে মাদক বিক্রি, সরবরাহ ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদকের উৎস শনাক্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর দাবি তোলা হয়।

চতুর্থ দাবিতে অনলাইন জুয়ার প্রচার, পরিচালনা, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট সাইবার অপরাধ শনাক্তে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সাইবার অপরাধ দমন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পঞ্চম দাবিতে আইনশৃঙ্খলাসংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তি, নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভার আয়োজন, নাগরিকদের সঙ্গে প্রশাসনের সমন্বয় বৃদ্ধি এবং গৃহীত পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা গোয়াইনঘাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category