যুক্তরাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী সিটি অক্সফোর্ড, সেখানে অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গৃষ্মকালীন উৎসব। গতো ৬ ই সেপ্টেম্বর অক্সফোর্ডের রিগাল কমিউনিটি সেন্টারে দুপুর থেকে শুরু হয় এই আয়োজন । জনাব শান মিয়ার পরিচালনায় এবং কাউন্সিলর আব্দুল মুবিনের প্রবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে অনুষ্ঠানটিতে উদ্বোধনী বক্তব্য দেন অক্সফোর্ড মসজিদের সাবেক চেয়ারম্যান কমিউনিটির মুরুব্বী জনাব লুৎফুর রাহমান । আয়োজনকারীদের মধ্যে থেকে সংক্ষেপে বিস্তারিত আলোচনা করেন জনাব আব্দুস সামাদ । আব্দুল খালিক . রেজাউল করিম রাজা . মুহাম্মদ আব্দুল হক . কাউন্সিলর আব্দুল মুবিন . কামাল উদ্দিন. এনাম আহমেদ. ওয়েছ আহমেদ. খালেদ হক . তাহেরুল হাসান জুনেদ . সালমান আহমেদ , মুহাম্মদ এহিয়া মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অক্সফোর্ডের এম পি এনালিস ডডস। অনুষ্ঠানে স্তানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন . অনুষ্ঠানে ছোট বাচ্চা ও মহিলাদের আগমন চোখে পড়ার মতো ছিলো । সারা অক্সফোর্ডশায়ার থেকে আগত অনুষ্ঠানে বিভিন্ন রকমের বাংলা কালচারাল খাবারের আয়োজন করা হয় । ছিলো বারবিকিউ ও । ছোট্ট বাচ্চাদের খেলাধুলার জন্য রাখা বিভিন্ন রকমের খেলা প্রতিযোগিতা মহিলা ও পুরুষদের জন্যও ছিলো খেলার আয়োজন । সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয় । বিভিন্ন শিল্পীরা বাংলা দেশী গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করে তুলেন । স্তানীয়রাও গান গাওয়ার চেষ্টা করেন । সারাদিনভর চলে এই অনুষ্ঠান। সব শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহণ কারীদের মধ্যে পুরস্কার প্রধান করা হয় । পুরষ্কার স্পন্সর করে খালেদ আহমদের বিল্ডার কোম্পানি। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিঋে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন কাউন্সিল আব্দুল মুবিন। সবাই ঐক্যবদ্ধভাবে এরকম আরো অনুষ্ঠান করার আহ্বান জানান