• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে নতুন সম্ভাবনার দ্বার খুলল এ.এম গোয়াইনঘাট এগ্রো ফার্ম, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু! গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন গোয়াইনঘাটে ১নং রুস্তমপুরের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলামের উন্নয়নের অঙ্গীকার গোয়াইনঘাটে নি*হ*ত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, আ*সা*মিদের দ্রুত গ্রে*প্তারের নির্দেশ বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদকে স্থান পেলেন সাংবাদিক একে আজাদ ৮নং তোয়াকুল ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউদ্দিন

৮নং তোয়াকুল ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউদ্দিন

গোয়াইনঘাট প্রতিনিধি : / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউদ্দিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে তিনি তোয়াকুল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজারীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন, ৮নং তোয়াকুল ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব রাশিদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, প্রশাসনের নিয়মিত তদারকি, পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা এবং সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তোয়াকুল ইউনিয়নে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category