• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
গোয়াইনঘাটে বিলের পানি আটকে রেখে আমন চাষে বাধার অভিযোগ,ভোগান্তিতে শতাধিক কৃষক পরিবার! মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান কাওছার চারটি ইউনিয়নের এক ঘাট, দুর্যোগে পারাপার—জলুরমুখ খেওয়াঘাটে দুর্ভোগে এলাকাবাসী গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ

চারটি ইউনিয়নের এক ঘাট, দুর্যোগে পারাপার—জলুরমুখ খেওয়াঘাটে দুর্ভোগে এলাকাবাসী

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মোঃ আল-আমিন / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাওরাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম ভরসা জলুরমুখ খেওয়াঘাট। ৭নং নন্দীরগাঁও, ৮নং তোয়াকুল, ৯নং ডৌবাড়ি ও ৬নং ফতেপুর ইউনিয়নের মানুষের পারাপারের গুরুত্বপূর্ণ এই ঘাটটি দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন এই খেওয়াঘাট দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নৌকায় পারাপার হতে হচ্ছে। বর্ষাকালে পানির স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের ভোগান্তি আরও বেড়ে যায়। জরুরি প্রয়োজনে রোগী ও শিক্ষার্থীদেরও নৌকার ওপর নির্ভর করে চলাচল করতে হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় তাদের দুর্ভোগের স্থায়ী সমাধান হচ্ছে না। এলাকাবাসীর দাবি, জলুরমুখ খেওয়াঘাটে একটি সেতু নির্মাণ করা হলে চার ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই দূর হবে।

একটি সেতু নির্মাণ হলে শুধু দুই প্রান্তের যোগাযোগই সহজ হবে না; শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যসহ পুরো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসী সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর সদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন, জলুরমুখ খেওয়াঘাটে সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে জলুরমুখ–খেওয়াঘাট সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন চার ইউনিয়নের হাওরাঞ্চলের বাসিন্দারা।

এলাকাবাসীর একটাই দাবি—
জলুরমুখ খেওয়াঘাটে সেতু চাই, যোগাযোগের দুর্ভোগের অবসান চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category