সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মধ্য জাফলং ইউনিয়ন সমন্বয় কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব সাইদুর রহমান ।
উপস্থিত ছিলেন জনাব হাফিজ নুর মোহাম্মদ, ডা. নুর মোহাম্মদ, ডা: ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আবুল হাসনাত, এবং জনাব শফিক, শিক্ষক আলিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন , গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব নিয়াজ মোর্শেদ সহ-সভাপতি জমির উদ্দিন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কামাল উদ্দিন, সমন্বয় কমিটির সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক জয়নুদ্দীন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক বসির উদ্দিন, ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়ন সমন্বয় কমিটির সভাপতি বিলাল রশিদ, মধ্য জাফলং ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম মুছা এবং ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার নওয়াব আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
বিশেষ কৃতজ্ঞতা: গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মোহাম্মদ মিছবাহ উদ্দিন (মিছবাহ্) এবং সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ হৃদয়।