• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

গোয়াইনঘাটে কাওছারের অর্থায়নে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রাইজ মানি ও সিলিং ফ্যান বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি : / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ৫ম শ্রেণির টেলেন্টপুল বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ প্রাইজমানি ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।
গতকাল ১০ আগস্ট সোমবার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে শিক্ষার্থীদের হাতে নগদ প্রাইজমানি পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও আরামদায়ক করতে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী কোহিনুর আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফেজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের জমিদাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনূর রশিদ পাখি মিয়া।
বিশেষ অতিথি ছিলেন ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন, গোয়ানঘাট উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক ডাঃ তাজ উদ্দিন , মাওলানা তোফায়েল আহমদ। অনুষ্ঠানে
বক্তারা বলেন, শুধু শিক্ষার্থীদের পুরস্কৃত করাই নয়, তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান কাওছারের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়ের প্রয়োজনীয়তার দিকেও নজর দিয়েছেন—যা নিঃসন্দেহে শিক্ষা ও মানবিকতার প্রতি তাঁর আন্তরিকতার বহিঃপ্রকাশ।
বক্তারা আরও বলেন, মোস্তাফিজুর রহমান কাওছারের মতো সমাজসেবামূলক মানসিকতার মানুষ যদি শিক্ষার্থীদের পাশে নিয়মিতভাবে দাঁড়ান, তাহলে প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। তাঁর এই উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে এবং অন্যদেরও এমন ভালো কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
বৃত্তি প্রাপ্ত ও পুরষ্কৃত শিক্ষার্থীরা হলেন,ফারিহা জান্নাত, ফাতেহা আক্তার সুরাইয়া,পড়শী পাল পন্না,ফারহান তানভীর,ইয়ানা তালুকদার, মারিয়া মুনতাহা ও নুসরাত জাহান তানিয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category