• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন।

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে তিন সন্তান ও সংসার ফেলে প্রেমিক ফয়েজ ওরফে খয়েজ মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে দুই দিন ধরে অনশন করছেন এক গৃহবধূ। অনশনরত গৃহবধূর নাম মাহমুদা আক্তার। তিনি একই ইউনিয়নের রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা আক্তারের সঙ্গে উত্তর কলাউড়া গ্রামের ফয়েজ মিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি স্বামী সোহেল মিয়া টের পেলে স্ত্রী মাহমুদার সঙ্গে তাঁর তীব্র কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে গত মঙ্গলবার রাতে মাহমুদা আক্তার নিজের তিন সন্তান ও সংসার ফেলে সরাসরি ফয়েজের বাড়িতে গিয়ে ওঠেন।
বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এবং তাঁকে বিয়ের দাবি জানাচ্ছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বামী সোহেল মিয়া জানান স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে তাঁদের পরিবারে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। অন্যদিকে, মাহমুদা আক্তার প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। একই সঙ্গে ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ না করতে এবং সামাজিক মাধ্যমে যেন তা ছড়িয়ে না পড়ে, সে জন্য অনুরোধ জানান। অভিযুক্ত ফয়েজ (উরুফে খয়েজ) মিয়ার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ঘটনার সুরাহা করতে স্থানীয় মুরুব্বিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category