বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন শাখার নবগঠিত কমিটি অনুমোদন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটিতে মো. ইমরান আহমেদ ইমু সভাপতি, বিল্লাল আহমেদ সাধারণ সম্পাদক এবং সুহিন আহমেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় হবে।
এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।