• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

গোয়াইনঘাট উপজেলায় এফআইভিডিবি গ্রীন ইভ্যুলেশন প্রকল্পের ভিশনিং এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি: / ১৭০ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

এফআইবিডিবি (FIVDB) কর্তৃক আয়োজিত “ভিশনিং এক্সারসাইজ কর্মশালা” বুধবার (২২ জুলাই ২০২৬) গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ও সকল ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সহকারী শিক্ষক, কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, প্রাণিসম্পদ সেবা প্রদানকারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় কৃষক, ব্যাংক কর্মকর্তা এবং উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে গ্রীণ ইভ্যুলেশন প্রকল্পের এগ্রোইকোলোজি এক্সপার্ট রেজাউল করিম রেজার উপস্থিত অংশগ্রহণকারীদের পরিচয় গ্রহনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম আরম্ভ করেন।
পরে প্রকল্পের সমন্বয়কারী মুকুল দাস পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত ও আলোচনা পর্যালোচনার মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে অ্যাগ্রো-ইকোলজি অনুসরণ করে একটি টেকসই ও নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একটি ভিশনিং স্টেটমেন্ট প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়।

আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ভবিষ্যৎ কৃষি ও খাদ্যব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব, টেকসই এবং নিরাপদ করার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের ভিত্তি তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category