• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline
রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলার কাউন্সিল সম্পন্ন মো: আবু সুফিয়ান রুহেল সভাপতি, মো: জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান গোয়াইনঘাট উপজেলায় এফআইভিডিবি গ্রীন ইভ্যুলেশন প্রকল্পের ভিশনিং এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে তিন শতাধিক খেটে খাওয়া শ্রমিকের পাশে দাঁড়ালেন কাওছার! গোয়াইনঘাটে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে উৎসব মুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত দোয়ারাবাজারে নেশার টাকার জন্য মাকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: / ৬১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ডৌবাড়ি ইউনিয়ন পনিষদের প্রশাসক উত্তম কুমার রায়, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, আধুনিক সেচ, উত্তম কৃষি চর্চা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের মাধ্যমে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ছে। এই কংগ্রেস কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চায় উদ্বুদ্ধ করছে।তিনি ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য, কৃষি উদ্যোক্তা তৈরি, টেকসই ভ্যালুচেইন ও পুষ্টিসমৃদ্ধ চাষাবাদের ওপর জোর দেন। জমির উপযোগিতা অনুযায়ী ফসল চাষ করলে উৎপাদন বাড়বে, অপচয় কমবে এবং আমদানি নির্ভরতা হ্রাস পাবে। এতে কৃষক লাভবান হবেন এবং দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে।সবশেষে তিনি গোয়াইনঘাটের পতিত জমি আবাদের আওতায় আনার তাগিদ দেন। কৃষক, ভোক্তা ও সরকারের সমন্বয়ে একটি স্বচ্ছ প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানিয়ে বলেন সরকারের সকল সুযোগ সুবিধা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়।
অনুষ্ঠিত এই কংগ্রেসে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category