• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলার কাউন্সিল সম্পন্ন মো: আবু সুফিয়ান রুহেল সভাপতি, মো: জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান গোয়াইনঘাট উপজেলায় এফআইভিডিবি গ্রীন ইভ্যুলেশন প্রকল্পের ভিশনিং এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে তিন শতাধিক খেটে খাওয়া শ্রমিকের পাশে দাঁড়ালেন কাওছার! গোয়াইনঘাটে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে উৎসব মুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত দোয়ারাবাজারে নেশার টাকার জন্য মাকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

আব্দুজ জহুর ব্রিজ থেকে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু উদ্ধার: পরিবারের সন্ধান চাইছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সুনামগঞ্জ পৌর শহরের সুরমা ব্রিজ এলাকা থেকে বুদ্ধিপ্রতিবন্ধী এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি সুনামগঞ্জ সদর থানা পুলিশের মহিলা হেফাজতে নিরাপদ রয়েছে। পুলিশ তার পরিবারের সন্ধান চাইছে।

​জানা গেছে, আজ রাত ১২:৩০ মিনিটে সুনামগঞ্জ সুরমা ব্রিজ এলাকায় ওই শিশুটিকে একা ঘোরাঘুরি করতে দেখেন কয়েকজন সিএনজি অটোরিকশা চালক। মেয়েটির আচরণে সন্দেহ এবং গভীর রাতে তার নিরাপত্তা বিবেচনা করে চালকরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যান।

​থানা পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলেও সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় নিজের স্পষ্ট পরিচয় বা ঠিকানা বলতে পারছে না। তবে অসংলগ্ন কথাবার্তার মধ্যে সে কেবল নিচের তথ্যগুলো জানাতে পেরেছে:
​নাম: সিনথিয়া, ​পিতার নাম: ফরিদ মিয়া, ​মাতার নাম: জয়বন নেছা। সে নিজেকে ‘নূরে মদিনা দাখিল মাদ্রাসা’র ছাত্রী বলে পরিচয় দিচ্ছে।

​সুনামগঞ্জ সদর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে থানা পুলিশের মহিলা হেফাজতে সম্পূর্ণ নিরাপদে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় পুলিশ।
​উপরোক্ত নাম, পিতা-মাতার নাম কিংবা মাদ্রাসার তথ্যের সূত্র ধরে যদি কেউ শিশুটিকে বা তার পরিবারকে চিনে থাকেন, তবে অবিলম্বে সুনামগঞ্জ সদর থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। তথ্য দিয়ে একটি শিশুর পরিবারকে ফিরে পেতে দ্রুত সহায়তা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category