• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর চারা বিতরণ,বৃক্ষরোপণ ও টিউবওেয়েল উদ্বোধন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন! গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে মোবাইলে প্রেম বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান গোয়াইনঘাটে নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত অক্সফোর্ডশায়ার বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টি সম্পন্ন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সৌজন্যে নন্দিরগাও ইউনিয়নে বৃক্ষরোপণ গোয়াইনঘাটে ৩ মাস ধরে যান চলাচল বন্ধ পাইকরাজ-মুন্সিবাজার সড়ক, দুর্ভোগ দেখতে ছুটে গেলেন জয়নুল ইসলাম গোয়াইনঘাটে বিএনপি নেতা কাওছারের অর্থায়নে মসজিদে বিদ্যুৎ সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুস্তমপুর ইউনিয়ন নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক / ১৮২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম বিদেশ সফর উপলক্ষে সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী।

সফরকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে শ্রম অভিবাসন, জনশক্তি প্রেরণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার পুনরায় চালু এবং জনশক্তি প্রেরণ-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নিবিড় আলোচনা ও সমন্বয় অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রথম বিদেশ সফরের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে। এর ফলে বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category