
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার এর নিজস্ব তহবিল থেকে
মসজিদ ভিত্তিক আই পি এস বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
১৫ জুন সোমবার সকাল ১১টায় ভিত্রিখেল হাওর মধ্যপাড়া সমাজসেবীদের আয়োজনে ভিত্রিখেল হাওর মধ্যপাড়া জামে মসজিদে প্রথম আইপিএস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। যা পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন মসজিদে বিতরণ করা হবে।
তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার পরিচালক মাওলানা তোফায়েল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ,প্রধান অতিথি ছিলেন,মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, ইমাম ও খতিব ভিত্রিখেল হাওর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ আব্দুল আজিজ, হাফিজ মাওলানা ইকবাল হোসেন,রাধানগর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাহের আলী,তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার সভাপতি মোঃ মাহবুবুর রহমান,বাউর ভাগ গ্রামের বিশিষ্ট মুরব্বি এনায়েত হোসেন লেবু,মোতাওয়াল্লি বাদশা মিয়া, বিশিষ্ট মুরব্বি মুনসের আলী,শাহেব আলী,কোষাধক্ষ্য আব্দুর রহমান।আরো উপস্থিত ছিলেন, মুরব্বি আব্দুল হাই, আব্দুল কাদের, হাতেম, আব্দুর রাজ্জাক,
আব্দুল্লাহ মিয়া, লাল মিয়া কাতের মিয়া-সহ এলাকার কোমলমতি শিক্ষার্থী, যুব সমাজ এবং সর্বস্থরের জনগণ।